1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

‎”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) আগস্ট-২০২৫ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় “প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে” পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন পুকুর, থানা পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি পুকুর, সাহেবাবাদ কামিল মাদ্রাসা পুকুর, ঘুঙ্গুর নদী ও নাগাইশ খাল-বিলে রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছসহ অন্যান্য দেশীয় প্রজাতির ৩শত কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, মৎস্য দপ্তরের অফিস সহকারি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান বলেন, এসব দেশীয় পোনামাছগুলো যেনো হারিয়ে না যায় সেদিকে সকলকে সচেতন হতে হবে। প্রকৃতিতে এসব মাছ টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। তাহলে খাল-বিল মাছে ভরপুর থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD