1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান, ৩টি ভ্যান সহ আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান, ৩টি ভ্যান সহ আটক ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪২১ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

আজ ২৮ মার্চ, মঙ্গলবার পুলিশ সুপার কুমিল্লা এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এবং ‘মায়ামী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় তারা ৩ টি রেজি: নাম্বার বিহীন ডেলিভারি ভ্যান সহ ২ জন কে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রইস (৪০) ও মোঃ ফয়সাল (২০)। ভ্যানগুলোর ভেতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৯ টি গ্যাস সিলিন্ডার করে মোট ২৭ টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিশেষ প্রক্রিয়ায় গাড়ির ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে ‘রানা সিএনজি স্টেশন’ নামক সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে জমজম হোটেল ও মায়ামী হোটেল ছাড়াও অন্যান্য অনেক হোটেলেই এভাবে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহ করে থাকে। এতে যে কোন সময় উক্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উক্ত মারাত্মক দুর্ঘটনার প্রতিরোধকল্পে এবং অবৈধভাবে সিএনজি গ্যাসের ব্যবহার বন্ধে এসআই মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রইছ (৪০), পিতা:- মৃত আ: রশিদ ও মোঃ ফয়সাল (২০), পিতা:- মৃত মোসলেম এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালি মডেল থানার মামলা নং:- ১১২ তারিখ:- ২৮/০৩/২০২৩, ধারা:- ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইনের ১০/১১/১৩ ধারা রুজু করা হয়। মামলা শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD