1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‎ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

‎”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) আগস্ট-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উদ্বোধনী সভা, বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে মৎস্য সম্পদ উন্নয়নে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান।

এছাড়া মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্যে বিষয়ক প্রামান্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন পুকুরে ৩০ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে চার জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দরা। তারা হলেন- সেরা মৎস্যচাষী মোঃ আব্দুল মতিন ও শেখ ওমর ফারুক, তরুণ মৎস্য উদ্যেক্তা মোঃ আল আমিন ও সেরা খাদ্য বিক্রেতা সার্জেন্ট (অবঃ) শফিকুল ইসলাম।

এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য বিক্রেতা মোঃ বাছির আহাম্মদ (বসির), অফিস সহায়ক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD