1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৪র্থ রমজানে সুয়াগাজী বাজারে তদারকি অভিযান ও জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

৪র্থ রমজানে সুয়াগাজী বাজারে তদারকি অভিযান ও জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫১১ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

২৭ মার্চ সোমবার, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার সোয়াগাজী বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় জ‌হির পো‌ল্ট্রি হাউজ‌কে ১ হাজার টাকা একই অ‌ভিয‌ো‌গে হা‌লিম স্টোর‌কেক ২ হাজার টাকা এবং সুজন স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। রং মি‌শ্রিত বুরিন্দা বি‌ক্রি করায় আনা মিয়ার মি‌ষ্টির দোকান‌কে ২ হাজার টাকা এবং মুস‌লিম সুইটস‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এ সময় ২০ কে‌জি রং মি‌শ্রিত ব‌রিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়। আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে বাজার ক‌মি‌টি‌কে সা‌থে নি‌য়ে মাই‌কিং করা হয় ও লিফ‌লেট বিতরণ করা হয়।

বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে ব‌্যবসায়ী‌দের ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতা‌দের প্রয়োজনের অ‌তি‌রিক্ত ক্রয় না কর‌তে পরামর্শ দেওয়া হয়। সকাল ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে সুয়াগাজী বাজার ব‌্যবসায়ী স‌মিতির সাধারণ সম্পাদক সালাম চৌধুরী, সহ সভাপ‌তি তাজুল ইসলাম এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD