1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে জতুন বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে জতুন বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট পশ্চিম বাজারের খিলা সিএনজি স্টেশন সংলগ্ন হাবিব ম্যানশনে জতুন বাংলাদেশ এর রিটেইল কনসেপ্ট শোরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নাঙ্গলকোটে জতুনের পরিবেশক মেসার্স অনিক ট্রেডার্স। গ্রাহকদের রং কেনার অভিজ্ঞতা বদলে দেওয়ার মিশনের ধারাবাহিকতায় এটি জতুনের সর্বশেষ সংযোজন। জতুন হলো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রং ও কোটিংস নির্মাতা প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় নরওয়েতে।

জতুন বিশ্বের ১শ’টির বেশি দেশে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। জতুনের রয়েছে আধুনিক মাল্টি কালার প্রিন্টিং সিস্টেম, যার মাধ্যমে হাজার-হাজার কালার এর মধ্যে গ্রাহক তার পছন্দের কালার বেছে নিতে পারবে।বিশ্বের শীর্ষ ২০টি সবচেয়ে উঁচু ভবনের মধ্যে ১৪ টিতেই জতুনের রং ব্যবহার করা হয়েছে।

জতুন নাঙ্গলকোট শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স অনিক ট্রেডার্স স্বত্বাধিকারী অনিক আহমেদ ভূঁইয়া লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সানি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জতুন বাংলাদেশ হেড অফ সেলস তারিকুল ইসলাম, সিনিয়র রিটেইল ম্যানেজার সিকদার সাহিনুর রহমান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন মুকুল, ইসলাম টাইলস স্বত্বাধিকারী ও রাজনীতিবিদ মনিরুল ইসলাম মনির, সমাজ সেবক নূরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD