1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখায় ৭ ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখায় ৭ ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত

বরুড়া প্রতিনিধি :

কুমিল্লার বরুড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত ও অনুমোদনবিহীন ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে সাতটি ঔষধ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বরুড়া উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখা এবং অনুমোদনহীন ঔষধ মজুতের মতো অপরাধের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে বরুড়া পৌর সদরের মা মেডিকেল সেন্টারকে ১২ হাজার টাকা, মেঘনা মেডিকেল হলকে ৫ হাজার, মাহী ফার্মেসীকে ৭ হাজার, পদ্মা মেডিকেল হলকে ৬ হাজার, যমুনা মেডিকেল হলকে ৮ হাজার, জিলানী ফার্মেসীকে ১৫ হাজার এবং আদর্শ ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নু এমং মারমা মং বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সাতটি ফার্মেসিকে আইন লঙ্ঘনের দায়ে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান বরুড়ার সর্বত্র চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD