1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামের আবুল খায়েরের ছেলে ইসমাইল হোসেন ফাহিম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় একই গ্রামের খলিলুর রহমানের ছেলে সম্রাটকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

রবিবার বিকালে বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মনববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অপপ্রচারের শিকার সম্রাটের পিতা খলিলুর রহমান, মেরকট গ্রামের মোবারক হোসেন, বেলঘর গোসাই বাজারের ব্যবসায়ী শিউলি বেগম ও ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া ফাহিমের খালাতো ভাই জোনায়েদ হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আবুল হোসেন, মোহাম্মদ মোস্তাফিজ, জুয়েল, আব্দুল করিম, আব্দুল জাব্বার, জাকির হোসেন, মনির হোসেন, খোরশেদ আলম, এস এম রানা প্রমুখ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৃহস্পতিবার রাতে বেলঘর গোসাই বাজারের শিউলি বেগমের চা দোকানে সম্রাট ও ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া ইসমাইল হোসেন ফাহিম টেলিভিশনে নাটক দেখতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় সম্রাট ফাহিমকে ধাক্কা দিলে ফাহিম দোকান থেকে লাঠি নিয়ে সম্রাটকে তেড়ে আসলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করে। পরে রাত ৯টার দিকে বাজার সংলগ্ন তার নানা মোবারক হোসেনের ঘরের একটি কক্ষে ফাহিমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনরা।

এঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদকর্মীগণ ফাহিমের মায়ের বক্তব্য নিলে তিনি তার ছেলে আত্মহত্যা করেছে বলে দাবি করলেও পরের দিন স্থানীয় একটি গণমাধ্যমে তার ছেলেকে সস্রাট হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন। স্থানীয়রা তার মায়ের অভিযোগ মিথ্যা দাবি করে তাদের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD