1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নেকবর হোসেন

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের সমর্থকদের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ আসিফ মাহমুদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

গতকাল বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।

ইউপি সদস্য শেখর সাংবাদিকদের জানান, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। এ সময় আমাকে ও সাংবাদিকদেরকে ব্যাপক মারধর করা হয়।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক সাংবাদিকদের জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পথে শত শত ইট-পাটকেল ছুড়ে আমাদেরকে ধাওয়া দিতে থাকে। এ সময় প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হয়। এছাড়া আমি মেম্বারের অবস্থা গুরুতর।
কুমিল্লার মুরাদনগর থানার ওসি (তদন্ত) আমিন কাদের খান সাংবাদিকদের বলেন, আজকে মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় মিছিলের পেছন দিকে পাশে অবস্থানকৃত কিছু লোক ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। এতে দুজন আহত হয়। এছাড়া কারা এ হামলার সাথে জড়িত ও ইন্ধনদাতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD