1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

বুড়িচংয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হল রুমে ক্রেষ্ট ও সনদ বিরতণ অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে ক্রেষ্ট ও সনদ বিতরণী অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার ডিসেমিনেশন অন নিউ কারিকুলাম স্কিমের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আল মামুন সরকার,সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান।
বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান,শংকুচাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,ফকির বাজার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ,ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির বিদ্যূৎসাহী সদস্য অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল,কলেজ, মাদরাসা ও ভোকেশনাল স্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাধ্যমিক স্কুলের ৯জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১১ জন, মাদরাসার ৭ জন ও ভোকেশনাল স্কুল থেকে ৪ জনসহ ৩১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠাণের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD