1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফেন্সিডিল সহকারে দুই বোনসহ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ফেন্সিডিল সহকারে দুই বোনসহ আটক ৩

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ১২৬ বোতল ফেন্সিডিলসহ আপন দুই বোনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।২৪ মার্চ শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
 গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলো-নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।
বিষয়টি র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন নিশ্চিত করেছন।
তিনি জানান- গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তারা স্বল্পদামে কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে তা নিজেদের শরীরের বিভিন্ন অংশে রশি দিয়ে পেচিয়ে পরিবহন করে ঢাকাসহ আশেপাশের এলাকায় অধিক দামে বিক্রি করত।
এছাড়া তারা প্রায়ই বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা থেকে ঢাকায় পরিবহন করত এবং মাদকদ্রব্য পরিবহনের সময় তারা ভিন্ন ভিন্ন সময় কৌশল অবলম্বন করত। ফেন্সিডিল পরিবহনের সময় গ্রেফতারকালে তাদের সাথে দুইটি শিশু বাচ্চা পাওয়া যায় যার একটি আসামী সীমার নিজের ও অন্য একটি তার প্রতিবেশীর। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশু বাচ্চা দুইটিকে তাদের সাথে নিয়ে আসার কারণ জানতে চাইলে তারা জানায় শিশু বাচ্চা সাথে থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্য কেউই তাদের সন্দেহ করবে না উপরন্তু তাদেরকে সাধারণ যাত্রী বলে মনে করবে। মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করতেই বাচ্চা দুইটিকে তারা ব্যবহার করেছে বলে তারা স্বীকার করে। পরবর্তীতে শিশু বাচ্চা দুটিকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD