1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: বশিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক এমপি ডাক্তার এ কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির হোসেন ও মইজ উদ্দিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মিয়া মোহাম্মদ ইদ্রিস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ সাখাওয়াত হোসেন শাহিন, বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD