1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ের আনন্দপুরে‌ বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ের আনন্দপুরে‌ বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

বুড়িচংপ্রতিনিধি:

গত ২১ জুলাই, সোমবার ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই, মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়ায় অবস্থিত প্রখ্যাত অলিয়ে কামেল হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফ আয়োজিত মাসিক মিলাদ মাহফিল এবং ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফ, আনন্দপুর আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মাজার এবং খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের পীর সাহেব মাওঃ মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিকী আল হাসানী। বিশেষ অতিথি ছিলেন,বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরী, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান তাহেরী ও আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ফাহাদ হোসাইন। উপস্থিত ছিলেন, সালাম শাহ্ (রহ:) এর খাদেম ও বাল্যবন্ধু মোঃ আলী মিয়া, মোঃ আয়েত আলী, মাওঃ মোঃ আব্দুস সালাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, মোঃ ইউনুছ মিয়া, মোঃ ফরিদ মিয়া, মোঃ জজু মিয়া, মোঃ আমিনুল ইসলাম আমিন, মোঃ হুমায়ুন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জনি,সাইমুন, সাহিদুল ইসলাম আরিফ, মোঃ সাকিবুল ইসলাম সাকিব সহ আরো অনেকে। বিমান দুর্ঘটনায় নিহত পাইলট‌, শিক্ষিকা ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত পাশাপাশ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD