1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আ’লীগের ডাকা হরতালের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপি’র মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আ’লীগের ডাকা হরতালের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপি’র মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত

বুড়িচং প্রিতিনিধি:

আওয়ামী লীগের ডাকা হরতালে নাশকতা প্রতিহত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেছে।
রবিবার (২০ জুলাই) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোকাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির হোসেন লিটন, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মোকাম ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির মেম্বার ও শাকিল আহমেদ শাহিন এবং মোকাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

মিছিলে অংশ নেন মোকাম ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুছ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জামির হোসেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমির হোসেন সোহাগ, তানবির হাসান সোহেল, সদস্য সচিব আব্দুল আলিম, স্বেচ্ছাসেবকদল নেতা দুলাল মিয়া এবং যুবদল নেতা জামাল হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD