1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লাশ সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ একজন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লাশ সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ একজন আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও গোলাবারুদসহ পলাশ নামের একজনকে আটক করেছে কুমিল্লা সেনাবাহিনী । অভিযান চলাকালে তার ভাই মোঃ শাহজাহান পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগান কার্তুজ, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তল গুলি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ভোর ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উদ্ধারকৃত গোলাবারুদগুলো তাদের বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রমতে, এসব গুলি ও ম্যাগাজিন মূলত পলাতক মোঃ শাহজাহানের মালিকানাধীন।
বিশেষ নিরাপত্তা সংস্থা থেকে আরও জানা যায়, মোঃ শাহজাহান এখনো একটি পিস্তল ও একটি শর্টগানসহ কুমিল্লা জেলার কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আটক হওয়া পলাশ (৩০) কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আবিদ আলীর ছেলে।
আটক হওয়া আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD