1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।

এতে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সালাউদ্দিন সরকার, আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, কাজি কবির হোসেন সেন্টু প্রমুখ।

অনুষ্ঠিত প্রতবাদ সভায় বক্তারা বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তারা সাবধান হয়ে যাও। তিতাসের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না।

এসময় তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD