1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোবাশ্বের আলম ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন বিএনপি'র বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মোবাশ্বের আলম ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

‎‎নাঙ্গলকোট  প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে শনিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বিক্ষোভ মিছিলটি মক্রবপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মক্রবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মক্রবপুর পূর্ব বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

‎মক্রবপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। ‎মক্রবপুর ইউনিয়ন যুবদল সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম।

‎এসময় উপস্থিত ছিলেন  বিএনপি নেতা খোকন, দুলাল হোসেন, নুরুন নবী, মক্রবপুর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাগর মোল্লা, আব্দুল কাইয়ুম রকি, কামরুল হাসান, সালা উদ্দিন, নজরুল ইসলাম হিরন, শাহাদাত পাশা, আজিম উদ্দিন, সালা উদ্দিন নিশান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, সদস্য তৈহিদ হোসেন, নুরু, তোফায়েল, শীমুল, বিল্লাল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন মোল্লা, আব্দুর রহিম, সোহাগ হোসেন, ছাত্রদল নেতা তোফায়েল হোসেন, রাসেল আহমেদ, রায়হান, হাসান মোল্লা, মারুফ হোসেন, ইউসুফ, জাকারিয়া প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD