1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার-৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার-৩

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা চান্দিনা উপজেলার বরকইট এলাকায় আম গাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শবদর আলী’র(৪৫) লাশ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। এ ঘটনায় চান্দিনা থানায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়। এরপর শবদর আলী(৪৫) মৃত্যুর বিষয়টি হত্যা হিসেবে তদন্তে নামে চান্দিনা থানা পুলিশ। এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে (১১ জুলাই) চান্দিনা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভাঙ্গারী ব্যবসায়ী শবদর আলী হত্যার সাথে জড়িত পাঁচ আসামীর মধ্যে প্রধান তিন আসামী বরকইট গ্রামের মৃত. আহাম আলীর পুত্র ইউনূছ মিয়া(৫২), আবুল হাসেম(৪২) ও কুদ্দুস(৫৫) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামীদেরকে আদালতে নেওয়া হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এ হত্যাকান্ডের বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম মানবকন্ঠের প্রতিবেদককে জানান, গত ১৫ এপ্রিল(শনিবার) বরকইট গ্রামের মৃত. আব্দুল মজিদের পুত্র ব্যবসায়ী শবদর আলী(৪৫) কে হত্যা করে আম গাছের উপর ঝুলিয়ে রেখেছিল। চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত শবদর আলী(৪৫) কে হত্যা করা হয়েছে মর্মে ময়না তদন্ত রির্পোট পাওয়া মাত্রই হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান ৫ আসামীর মধ্যে তিনজন আসামীকে আটক করতে সক্ষম হই।

ভাঙ্গারী ব্যবসায়ী নিহত শবদর আলী(৪৫) এর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে চাদিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ-১১/০৭/২৫ইং। নিহতের স্ত্রী রিনা বেগম সাংবাদিকদের জানান- আহাম আলীর চার সন্তান মিলে পরিকল্পিত ভাবে আমার স্বামী শবদর আলীকে শাসরুদ্ধ করে হত্যা করে। গত ২ বছর পূর্বে নিহত শবদর আলী জমি চাষাবাদ বাবদ ৩লক্ষ টাকা বন্ধক দিয়েছিলো আসামীদেরকে। আসামীরা আমার স্বামীর টাকা ফেরত না দিয়ে সুকৌশলে হত্যা করে থাকে। আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। হত্যাকারীদের যেন ফাঁসি হয় তা বিজ্ঞ আদালতের কাছে কামনা করি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেন জানান- হত্যাকারীরা শবদর আলীকে কৌশলে হত্যা করে তা অপমৃত্যু হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল, ময়না তদন্ত রিপোর্ট তিন মাস পর আসা মাত্রই শবদর আলীকে হত্যা করা হয়েছে মর্মে প্রমানিত হয়। হত্যাকান্ডে জড়িত ৫জনের মধ্যে ৩জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD