1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার  সকাল সাড়ে সাতটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দরিকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, নিহত অজ্ঞাত(৩৫) যুবকের গলায় জখম রয়েছে। পরনে ছিল জিন্স পেন্ট ও কালো রংয়ের গেঞ্জি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD