1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৫৬ কেজি গাঁজা ও ৭টি দেশি অস্ত্র (রামদা)’সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বাঙ্গরা বাজার থানার দেওড়া গ্রামের মৃত আঃ লতিফ ভূইয়া ওরফে মনির আলীর ছেলে দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের ধনুু মিয়ার ছেলে সোহেল (২৮), রুক্কু মিয়ার ছেলে মোঃ আরিফ (২৮), জসিম উদ্দিনের ছেলে উজ্জল (২২), মৃত সুন্দর আলী ভূইয়ার ছেলে নুরু ভূইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা থানার মাইজ খার দক্ষিণ খার গ্রামের মোঃ হারেছ মিয়ার ছেলে তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মৃত ভুট্টু মিয়া ওরফে স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ চৌধূরী (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ একদল মাদক ব্যবসায়ী দূর্বাজ ভূইয়ার বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থ উপস্থিত হয়ে বাড়ি তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক কে জিজ্ঞাসাবাদে পর তার হেফাজতে থাকা ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথক ভাবে দূর্বাজ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD