1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানো শাহপরান কারাগারে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানো শাহপরান কারাগারে

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার আমলী আদালত-১১-এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি শাহপরানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

জানা যায়, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারী ধর্ষণের শিকার হন। পরে ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ধর্ষণ ও নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে দুটি মামলা করেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন, ফজর আলী, তার ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিক। গত ৩ জুলাই এই পাঁচ আসামিকে আদালত তিন দিনের রিমান্ডে পাঠান। বর্তমানে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। শাহপরানের রিমান্ড চেয়ে আবেদন করা হবে। পুলিশ জানিয়েছে, দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী এ ঘটনার তদন্ত এখনও চলমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD