1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের ৮ বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই কন্যা শিশু দিঘীতে গোসল করতে নেমে গভীরে চলে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, তিনি এই ঘটনার বিষয়ে অবগত আছেন। একই বাড়ির দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে। থানা পুলিশের একটি দল বর্তমানে নিহতদের বাড়িতে অবস্থান করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD