1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টন ভর্তি ১৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, টিসিবির এই তেলগুলো কিভাবে ব্যবসায়ীর কাছে আসল, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি এসব তেল মজুদ রেখেছিলেন।

অভিযানে টিসিবর পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD