1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ড এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে যায়নি ২৬৮২ পরীক্ষার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ড এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে যায়নি ২৬৮২ পরীক্ষার্থী

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে অনুপস্থিত ২ হাজার ৬৮২ জন। অনুপস্থিতির শতকরা হার ২ দশমিক ৯৯। বহিষ্কার হয়েছে দুইজন। বহিস্কৃত দুই পরীক্ষার্থী হল লাকসাম মডেল কলেজ ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রের। আজ রোববার ওই পরীক্ষা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে যায়নি ২ হাজার ৪২৮ জন। অনুপস্থিতির শতকরা হার ছিল ২ দশমিক ৭১। বাংলা প্রথমপত্রের চেয়ে দ্বিতীয়পত্রে অনুপস্থিত ২৫৪ জন বেশি। প্রথমপত্রে বহিস্কার হয় তিনজন। সবমিলিয়ে বাংলা পরীক্ষা দেয়নি ৫ হাজার ১১০ জন।

জানা গেছে, এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্রে আজ রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত ৮৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলার ৯৭১ জন, নোয়াখালী জেলার ৭৬৪ জন, ফেনীর ৪৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ার ২৬০ জন, লক্ষীপুরে ১৫৯ জন ও চাঁদপুরের ৭২ জন।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের ভাষ্য, বিদেশগামী প্রবণতা, বাল্যবিবাহ ও সিলেবাসের সঙ্গে খাপখাওয়াতে না পেরে অনুপস্থিত পরীক্ষার্থীরা অংশ নেয়নি।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লাবোর্ডের অধিভুক্ত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুর জেলায় একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করে ৮৭ হাজার ২৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ৮১৫ জন। ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোবাইল নিয়ে কক্ষে প্রবেশ করায় তিনজন বহিস্কার হয়। তারা সবাই লালমাই সরকারি কলেজ কেন্দ্রের।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম বরদাশত করব না।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। এবার ৪৫৮ টি কলেজের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এবার কোন ধরনের ভেন্যু কেন্দ্র নেই। আগামী মঙ্গলবার সকাল ১০ টায় ইংরেজি প্রথমপত্র (১০৭ নম্বর কোডের) পরীক্ষা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD