1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং ময়নামতি স্কুল এন্ড কলেজের দায়িত্বভার গ্ৰহণ : সাংবাদিক দিদারুল আলমের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং ময়নামতি স্কুল এন্ড কলেজের দায়িত্বভার গ্ৰহণ : সাংবাদিক দিদারুল আলমের

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

ময়নামতি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি বাসস এর চিফ রিপোর্টার দিদারুল আলম আজ ২৮ জুন (শনিবার) প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্ৰহন করেন।

সভায় ময়নামতি স্কুল এন্ড কলেজের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিতে এক গুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে শিক্ষকদের সাথে সকল অভিভাবকদের যোগাযোগ নিশ্চিত করা, পাঠদান পদ্ধতি যুগোপযোগী আধুনিক ও বাস্তবসম্মত করা, প্রতিষ্ঠানটির আর্থিক সমস্যা সমাধান ও বিবিধ উন্নয়নে কল্যান ফান্ড গঠন এবং প্রতিষ্ঠানটির আয়ের খাত সুসংহত করা, ক্রীড়া ও সংস্কৃতি কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং চলতি সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।

দিদারুল আলম প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী, অভিভাবক, রাজনৈতিক নেতৃত্ব ও স্থানীয় জনসাধারণকে শিক্ষা প্রতিষ্ঠানটির কল্যানে এগিয়ে আসতে আহ্বান জানান। সভায় কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা শিল্পী, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. আবুল কালাম ও জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. ফরিদ আহম্মেদ অংশ নেন।
এছাড়াও কলেজের বর্তমান অধ্যক্ষ ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষদের মধ্যে মো. শাহজাহান ভূঁইয়া, মো. মজিবুর রহমান, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল জলিল, স্কুল এন্ড কলেজের হিসাব শাখার মোশাররফ হোসেন, মো. আলমগীর কবির, আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুলের অধ্যক্ষ আজাদ মাহমুদ, স্থানীয় রাজনৈতিক নেতা আবু তাহের, মাহবুবুল আলম খোকন, আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে ২৪ জুন কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো. দিদারুল আলম। তিনি অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা’র কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ – এর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪ এর ৬৪(৪) ধারা অনুসারে জাতীয় বার্তা সংস্থা বাসস’র প্রধান প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলমকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সদস্য- উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. আবুল কালাম ও জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. ফরিদ আহম্মেদ।

দিদারুল আলম কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার শাহদৌলতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত আলী আহাম্মদ মৈশানের ছেলে।

দিদারের সহধর্মিনী ডেন্টাল সার্জন ডা. সৈয়দা ফারজানা আফরিন। এই দম্পতির দু’টি পুত্র সন্তান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD