1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সদরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত অস্ত্রসহ আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সদরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত অস্ত্রসহ আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সদরের কুচাইতলী পশ্চিমপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ আটক করেছে কোতয়ালী থানা পুলিশ ও চকবাজার পুলিশ ফাঁড়ীর টহলদল। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

২২ মার্চ ভোর সাড়ে ৪ টায় কুচাইতলী পশ্চিমপাড়া বিসমিল্লাহ নূর ডিপার্টমেন্টাল স্টোরের সামনে নির্জন এলাকায় কতিপয় ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতির সংবাদটি গোপনীয়ভাবে কোতয়ালী থানা পুলিশ ও চকবাজার পুলিশ ফাঁড়ীর টহলদল জানতে পারে। পুলিশ সুপার এর নির্দেশে কোতয়ালী থানা ও চকবাজার পুলিশ ফাঁড়ীর টিমদ্বয় উক্ত স্থানে ভোর সাড়ে ৪ টায় সময় পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টাকালে ৫ জন ডাকাত মোঃ হোসেন প্রকাশ জিসান(২০), মোঃ ইরফান(১৯), মোঃ জুলহাস(২৪), মোঃ জাকির(২০) ও মোঃ মামুনুর রশিদকে (২৩) আটক করে। তারা সবাই সদরের বাসিন্দা।

ঘটনাস্থলে আটক হওয়া ৫ জন ডাকাতদের দখলে থাকা ৩০ ইঞ্চি ও ২৩ ইঞ্চি দৈর্ঘ্যের ০২টি বড় ধারালো রাম-দা, ১টি বড় ছেনি ও ১টি বড় ছুরি উদ্ধার করে। আসামীগন তথা ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বর্ণিত স্থানে দেশীয় অস্ত্রে-শস্ত্রে একত্রিত হয়েছিল বলে ঘটনাস্থলের আশপাশের লোকজন পুলিশকে বিষয়টি নিশ্চিত করে। আসামীদের নামে পূর্বের একাধিক ডাকাতির মামলা আছে।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র মামলা দায়ের করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD