1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৬ হাজার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ এক চোরাকারবারি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৬ হাজার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ এক চোরাকারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ একজন চোরাকারবারি আটক হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন রাতে সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাউসার আহমেদ (২৭) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৬,০২৮ পিস ভারতীয় শাড়ি, ৩০ পিস লেহেঙ্গা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়, যা চোরাচালান কাজে ব্যবহৃত হচ্ছিল।

গ্রেফতারকৃত কাউসার আহমেদ কুমিল্লার বরুড়া উপজেলার বেগাত্তারপুর গ্রামের মৃত ওহিদুর রহমানের ছেলে। র‍্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে শাড়ি ও অন্যান্য পণ্য দেশে এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল।

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন,
“দেশীয় শিল্প ও বৈধ বাজার ব্যবস্থা রক্ষায় র‍্যাব সব সময় চোরাচালান বিরোধী কার্যক্রমে সক্রিয়। সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”

চোরাচালনের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়। চোরাচালান রোধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD