1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হোমনায় ৪৫০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার হোমনায় ৪৫০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬২৪ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), মেঘনা প্রতিনিধিঃ-

কুমিল্লার হোমনায় ৪৫০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। “নিলখী ইউনিয়ন সামাজিক উন্নয়ন প্রবাসী সংগঠন”র আয়োজনে আজ বুধবার নিলখী লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ইউপি চেয়ারম্যান খন্দকার মোঃ জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খন্দকার হান্নান মিয়া।

এ সময় বাউল শিল্পী রফিক সরকার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, কামাল উদ্দিন, যুবলীগ নেতা মহসীন খন্দকার, রোস্তম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, অসহায় পরিবারের প্রত্যকের মাঝে ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ১ কেজি ডাল,১ কেজি মুড়ি, ১ কেজি পিয়াজ করে বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD