1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাসস এর চিফ রিপোর্টার দিদারুল আলম ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাসস এর চিফ রিপোর্টার দিদারুল আলম ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা চিফ রিপোর্টার ও ল’ডেক্স ইনচার্জ অ্যাডভোকেট মোঃ দিদারুল আলম নির্বাচিত হয়েছেন। দিদারুল আলম ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।

এছাড়াও এই কমিটিতে সদস্য সচিব পদে রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ। দিদারুল আলম বলেন, আমি এই প্রতিষ্ঠান একজন প্রাক্তন ছাত্র, এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। আমি সকলের সহযোগিতা কামনা করছি। দিদারুল আলম সাবেক ছাত্রনেতা। সাংবাদিকদের জাতীয় ট্রেড ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের জাতীয় সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বোচ্চ আদালতে আইন ও আইন সাংবাদিকতা নিয়ে কাজ করছেন এডভোকেট দিদারুল আলম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD