1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ের আনন্দপুরে ফকির আব্দুস সালাম (রহ:) এর ৪৯ তম ওরুছ মাহফিল সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ের আনন্দপুরে ফকির আব্দুস সালাম (রহ:) এর ৪৯ তম ওরুছ মাহফিল সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালামে (রহ:) এর ৪৯ তম বার্ষিক ওরুছ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২২ জুন) দিবাগত রাতে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদে ওরুছ-মাহফিলটি সম্পন্ন হয়।

মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরুছ মাহফিলে প্রধান অতিথি ছিলেন,পীর মুফতি মাওলানা সৈয়দ মোঃ আবু বকর সিদ্দিকী আল হাসানী, উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ। ওরুছ মাহফিলের শুরুতে তালিম ও জিকির মাহফিল পরিচালনা করেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম হযরত মোঃ আতাউর রহমান (আতা ভাই)।

প্রধান বক্তা ছিলেন, বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাও. মো. শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী।
মাওঃ মুফতি সালাউদ্দিন মামুন ফারুকীর উপস্থাপনায় ওরুছ মাহফিলে তাকরির পেশ করেন,. হাফেজ মুফতি এম ফাহাদ হোসাইন, ইমাম আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম,গাউছিয়া কমিটি বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি মাওঃ মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া ও হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম হোসেনপুরী।

উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির আহ্বায়ক মোঃ আলী মিয়া, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ মীর হোসেন, মোঃ আব্দুল খালেক, প্রভাষক মোঃ মাহবুব আলম, আনন্দপুর ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ লিটন রেজা, সাবেক মেম্বার মোঃ রফিজুল ইসলাম, মোঃ আবুল খায়ের আর্মি, ডাঃ মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, মোঃ শরিফুল ইসলাম সুমন ও ফয়েজ আহমদ সহ আরো অনেকে।

উক্ত ওরুছ মাহফিলটি ২২ জুন, রবিবার বাদ মাগরিব থেকে মধ্য রাত পর্যন্ত চলে। পরে মিলাদ কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD