1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪০ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে সমাজসেবক ও চিকিৎসক ডা. এটিএম আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার খলিলপুর বাজারে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গরিবের চিকিৎসক’ খ্যাত ডা. তাহের দীর্ঘদিন ধরে এই এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তার মানবিক ও সামাজিক কর্মকাণ্ড এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে ডা. আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথি ডক্টরস ফোরামের সদস্য ডা. মনির হোসেন, ডা. জিয়াউল হক, ডা. দেলোয়ার হোসেন, মো. হাবিবুর রহমান, মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নিজাম উদ্দিন, হোমিও চিকিৎসক ডা. শারমিন, ডা. সেলিনা আক্তার, মো. কবির হোসেন মাস্টার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD