1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৯ বার পঠিত

নাঙ্গলকোটপ্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বিক্ষোভ মিছিলটি রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে মাহিনী ও শান্তির বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ করে।

বিক্ষোভ মিছিল শেষে ‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও রায়কোট উত্তর ইউনিয়ন সদস্য সচিব খোরশেদ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল সদস্য শাহীন আলম মজুমদার, উপজেলা যুবদল সদস্য ও ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী এনায়েত উল্লা সোহেল, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও রায়কোট উত্তর ইউনিয়ন আহ্বায়ক রিগান হাজারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন।

‎এসময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক এডভোকেট নাছির আহমেদ, বাপ্পি হাজারী, কাজী রুবেল, নাজমুল হাসান অপু, ফরহাদ মোল্লা, মাসুদ আলম, অহিদুর রহমান সুমন, মাওলানা সাইফুল ইসলাম, ডাক্তার ফয়সাল, ইঞ্জিনিয়ার রাকিব, ওমর ফারুক বিএসসি, আবুল কালাম, ইউনিয়ন যুবদল সদস্য আমির হোসেন মিরু, আতিক মোল্লা, মাঈন উদ্দিন মোল্লা, মাসুদ আলম বিএসসি, শাহ আলম, ইউনিয়ন ছাত্রদল নেতা সাখাওয়াত হাজারী, রিয়াদ, হৃদয় মোল্লা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD