1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ৪২ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ৪২ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৪ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা কাজী মোঃ নজরুল ইসলামকে ৪২ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিগন অংশগ্রহন করেন। এসময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক, এক লক্ষ টাকা এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

একই সময়ে নতুন খতিব মুফতী মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, নাঈমুল ইসলাম রাসেল, ডাক্তার লোকমান হোসেন, প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফুল ইসলাম রাজিব, সাইদুর রহমান মিন্টু, কাওসার আহমেদ ও শওকত হোসেন ইমন।

উল্লেখ্য, ইমাম মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অবসর নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রুবেল, ইকরাম, রাব্বানীসহ কালিকাপুর গ্রামসহ বিভিন্ন গ্ৰামের অসংখ্য মুসল্লিগণ।

সংবর্ধনা শেষে লালগালিচা ও সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইমাম সাহেবকে তাঁর নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয়। বিদায়ী এই আয়োজনটি ছিল এলাকাবাসীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD