1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে সাব্বির হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে সাব্বির হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

হোসাইন আহমেদ হোসেন(৩৬) দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃতঃ আকামত আলীর পুত্র। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার পৌর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলার ৫৩ নম্বর আসামী।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫৩ নং এজহারভূক্ত আসামী হোসাইন আহমেদ হোসেন(৩৬)।

হোসাইন আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। বলেন, গোপন সংবাদে সোমবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা দায়েরের পর পলাতক ছিল, গতকালই সে বাড়ি আসে। আজ মঙ্গলবার (০৩ জুন) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD