1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বরুড়ায় ঝড়ো বাতাসে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বরুড়ায় ঝড়ো বাতাসে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বরুড়ায় ঝোড়ো বাতাসে পল্লী বিদ্যুতের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি খুঁটি উপড়ে পড়ে এ ঘটনা ঘটে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪০-৫ সাইজের এসপিসি তিনটি খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সকালে সেগুলোকে সরিয়ে রাস্তা সচল করা হয়েছে।
পুরো সংযোগ মেরামত করতে আজ শুক্রবার বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। ঝোড়ো বাতাসে এসব খুঁটি উপড়ে পড়েছে। সেখানকার একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে উপজেলায় সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বরুড়া উপজেলার অধিকাংশ এলাকা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ ছাড়া উপজেলার সুষুন্ডা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে খুঁটি ভেঙে পড়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে বাড়িতে মোবাইল ফোনে কল দিয়েও কাউকে পাচ্ছি না। অন্যদের কাছে কল করে জানতে পারলাম, মধ্যরাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কেউ মোবাইলে চার্জ করতে পারেনি।

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার বলেন, ‘বরুড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD