1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে ‘অনুপ্রাস’র কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক স্বাধীন  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে ‘অনুপ্রাস’র কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক স্বাধীন 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী

রফিক উদ্দিনকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম ও সংগঠনের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত অনিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নব কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আল মামুন ও সাদিয়া সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন মেঘলা, নাফিসা সুলতানা ঐশি, সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত তাজবীন, পাঠচক্র সম্পাদক ওয়াফা আক্তার রিমু, অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক সৈয়দা রাইসা তাসনীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লায়লা পারভীন, যোগাযোগ সম্পাদক জাওয়াদ উর রাকিন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আমিন, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক ফাহমিদা সুলতানা ও আপ্যায়ন সম্পাদক আমেনা আক্তার।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোঃ সাইদুল হাসান, তানিয়া আক্তার, হেদায়েতুল ইসলাম নাবিদ, মেহেরুন নেছা, রুমা রাণী দেব শর্মা।

উল্লেখ্য, আগামী ১ বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD