1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পৃথকভাবে যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় পৃথকভাবে যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় গাছে যুবকের ঝুলন্ত ও মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া কাশিমপুর ও আদর্শ সদর উপজেলার কালখরপাড় এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশ পৃথকভাবে এ দুটি লাশ উদ্ধার করে।
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, উপজেলার মাধাইয়া কাশিমপুর এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ গাছে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, ওই ব্যক্তি ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
অপরদিকে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আদর্শ সদর উপজেলার কালখরপাড় এলাকায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD