1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ৪৪বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৪ মে) উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মাদক কারবারি সেলিম উপজেলার কিনারা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল বুধবার বিকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক কারবারি সেলিম যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় তাকে ৪৪ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা-সহ আটক করা হয়।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, মাদক কারবারি সেলিম পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD