1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সরকারি চাল আত্মসাতের দায়ে তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সরকারি চাল আত্মসাতের দায়ে তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৮২ বার পঠিত

তিতাসে প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নগদ ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) ডিলার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার আসমানিয়া বাজারের ওএমএস ডিলার স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তার গোডাউন থেকে সরকারি চাল পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তারা চালসহ গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেন। এ সময় ডিলার জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। তিনি যদি দোষী প্রমাণিত হন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD