1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

নেকবর হোসেন

ঢাকা থেকে চট্রগ্রামগামী মেইল ট্রেন টু-ডাউন থেকে পড়ে আজির (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১১ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেল পথের নাঙ্গলকোট বান্নাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের এ.কে.এম হামিদুল ইসলামের ছেলে।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মো: জামাল হোসেন জানায়, সকাল সাড়ে ৮ টার সময় সংবাদ পান বান্নাঘর ১১৮/৫/৬ পিলারের সামনে এক যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে জানতে পারেন, ঢাকা-থেকে চট্রগ্রাম মেইল টু-ডাউন ট্রেনের দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে লাকসাম জিআরপি থানায় রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD