1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান,পাঁচ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান,পাঁচ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৪৫ বার পঠিত

নেকবর হোসেন ।।

আসন্ন রমজান‌কে সাম‌নে রে‌খে গতকাল ২০ মার্চ রবিবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে জেলার বু‌ড়িচং উপ‌জেলার নিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এ সময় অত‌ি‌রিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় শিমুল স্টোর‌কে ৫ হাজার টাকা, খাব‌া‌রে রং মেশা‌নোয় র‌নি স্টোর‌কে ৩ হাজার টাকা জরিমানা ও ৫০ পিচ রং মি‌শ্রিত পিঠা জব্দ ক‌রে ধ্বংস করা হয়। মা‌ছে অপদ্রব‌্য মেশা‌নোয় অন‌দিশ ও শ‌হি‌দের মা‌ছের দোকান‌কে ১ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়। এ সময় মা‌ছের ওজন বাড়া‌তে বা তাজা রাখ‌তে কোন অপদ্রব‌্য না মেশানোর জন‌্য হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে সতর্ক করা হয়। এছাড়াও আজ অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার তৈ‌রি ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে নিমসার বাজা‌রের নিউ কুটুমবা‌ড়ি রেস্টু‌রেন্ট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়। আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। রবিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD