1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা'র নব গঠিত কমিটির পরিচিতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা শনিবার ( ৩ মে) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।

বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা সহসুপার মাওলানা মীর হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান, বটতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্রাফুল আলম, মাদরাসা অভিভাবক সদস্য হাজী জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা শাহ আলম, সাবেক অভিভাবক সদস্য কায় কোব্বাদ, সমাজ সেবক মীর আহমেদ মিঠু, মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদের, মাওলানা শামসুদ্দিন, সমাজ সেবক আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদরাসা সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD