1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পেন্নাই -মতলব সড়কের দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব থেকে গৌরীপুরগামী একটি মোটরসাইকেল কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীতগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের সরকার বাড়ির বাবু সরকারের ছেলে মোঃ রায়হান ওরফে রিহান (১৮) মারা যায়।
একই এলাকার আহত মোটরসাইকেল চালক মোঃ সায়েম (২০) কে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুরে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে দূর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, এবিষয়ে পুলিশ অবগত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD