1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নেকবর হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নেকবর হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার লাকসামে পারিবারিক কলহের জেরে মোসা. রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা।
রোকসানার পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোকসানার স্বামী মো. ফয়সাল তাকে হত্যা করেছেন।
অন্যদিকে, নিহত রোকসানার স্বামী ফয়সালের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। তিনি জানান, দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল, যা হয়তো রোকসানাকে মানসিক চাপে ফেলেছিল।
নিহত রোকসানার বাবা মো. আলী আশ্রাফ পলকোট গ্রামের বাসিন্দা, আর স্বামী মো. ফয়সাল গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র।
এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রোকসানা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে লাশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয় নাই। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD