1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষক রেজাউল করিম মজুমদারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি, সমাজ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান।

নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রধান শিক্ষক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল নির্বাহী সচিব নাছির উদ্দিন আহম্মেদ, নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিদায়ী শিক্ষক রেজাউল করিম মজুমদার, স্কুল শিক্ষক ও নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থী ও একজন শিক্ষার্থীর হাতে হুইল চেয়ার তুলেদেন অতিথি বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD