1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা বুধবার (৩০ এপ্রিল) বিকালে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়া।

নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল ও সদস্য সচিব আব্দুল কাদের জিলানীর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নূরুল আফসার নয়ন।

উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার, অধ্যাপক মোশাররফ হোসেন, কলিম উল্লাহ, এনাম ভূঁইয়া, আলী আক্কাস, ইলিয়াস মজুমদার, আবু সায়েম আজাদ, শহিদুল্লাহ ভূঁইয়া, শাহ আলম, আরিফুল ইসলাম নোমান, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক আবু আহম্মেদ, অহিদ উল্লাহ বাবলু, মনিরুজ্জামান মানিক, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক ও মাসুম বিল্লাহ। এছাড়াও সভায় উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD