1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসতে থাকা মৃতদেহ দেখে তা তুলে আনেন।

নিহত শিশু দুজন হলো— গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের পুত্র জিহাদ হোসেন (৭) এবং মোহাম্মদ আলীর পুত্র শাব্বির হোসেন মহিন (১০)। তারা গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, শিশুরা আশেপাশে খেলাধুলা করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের না ফেরায় আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোনো সন্ধান না পেয়ে রাত কাটাতে হয় উদ্বেগের মধ্যে।
আজ ভোরে এক স্থানীয় ব্যক্তি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে সবার কাছে খবর দেন। পরে উদ্ধারকারীরা পুকুর থেকে দুজনের মৃতদেহ তুলে আনেন।

লাকসাম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক চুমকি বড়ুয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ুপুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শিশু দুজনের মৃত্যু নিয়ে অপমৃত্যু (অ্যান্টিমর্টেম) মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD