1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি 'বি' ইউনিটে প্রথম হলেন পাবনা জেলার মোঃ শাহীন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবি ‘বি’ ইউনিটে প্রথম হলেন পাবনা জেলার মোঃ শাহীন

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন পাবনা জেলার মোঃ শাহীন। তিনি নিজ জেলার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র। জিপিএসহ তার মোট স্কোর হয়েছে ১০৫.৮১।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৫ এপ্রিল। এই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সকলকে পিছনে ফেলে শাহীন প্রথম স্থান অর্জন করেন।

এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন, যা তার ব্যতিক্রমী মেধার প্রমাণ বহন করে।

২৮ এপ্রিল রাত ১২টার পরে শিক্ষার্থীরা নিজেদের আইডিতে লগইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারেন।

নিজের সাফল্য সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহীন বলেন, “আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আইন বিষয়ে পড়াশোনা করে একজন জজ অথবা আইনজীবী হওয়া। আল্লাহ তায়ালা আমাকে সেই পথে এগিয়ে চলার সুযোগ দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।”

শাহীন তার সাফল্যের পেছনে মহান আল্লাহর কৃপা, পরিবারের দোয়া ও শিক্ষকদের পরিশ্রমের কথা উল্লেখ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD