1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লালমাইয়ে মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লালমাইয়ে মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৬১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা উত্তর এলাকায় মাদক সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ (১) গ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত যুবক সোহরাব হোসেনের বয়স ২৯ বছর।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানে লালমাই থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD