1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত এলাকার ত্রাসখ্যাত সেচ্ছাসেবকলীগ নেতা আনিস মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিজ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আনিস মেম্বার (৩৮) উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র। সে রসুলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য। আনিস মেম্বারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজী, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায় একাধিক মামলা রয়েছে। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনিস মেম্বার একজন স্বশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভুমিকায় ছিল। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে হামলার অভিযোগ এবং রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক ভিডিও ফুটেজ রয়েছে। গত ৫ আগস্ট থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় এসে ইয়াবা ব্যবসা, চাদাবাজী, জবরদখল এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

আনিস মেম্বার গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামী।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আনিস মেম্বার রুবেল হত্যা মামলার এজহারভূক্ত আসামী না হলেও তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্রে রুবেল হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার ২৬ এপ্রিল) সকাল ১০টায় তাকে গ্রেফতার করে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে রুবেল হত্যা ছাড়াও মাদক, সন্ত্রাস, হামলা- মারামারি,চাঁদাবাজী, জবরদখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD