1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা:'বি' ইউনিটে উপস্থিতির হার ৭০.৪৩ শতাংশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা:’বি’ ইউনিটে উপস্থিতির হার ৭০.৪৩ শতাংশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদের বিভাগসমূহ। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৪৪০টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ইউনিটে আবেদন করেছিলেন মোট ২৩,৭৯৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৬,৭৫৮ জন, অনুপস্থিত ছিলেন ৭,০৩৫ জন। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৭০.৪৩%।

কুবি কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধসহ পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি রাখা হয়।

এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের মূলপর্ব শেষ হলো।

ফলাফল প্রকাশের সময়সূচি খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) প্রকাশ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD